শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃ-ত্যু: আহত ২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪২ Time View

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় কাজ করা আরও দুই শ্রমিক- রাজ্জাক ও করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের মুনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তায় বিদ্যুতের লাইন বন্ধ রেখে কাজ চলছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে ১২–১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে লাইন চালু হয়ে গেলে নজরুলসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন।

ঘটনার বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠিয়েছি। আহতদের স্থানীয়রা আমাদের আগেই অন্য হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। গুরুতর আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »