বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View

বিদ্যুৎ চুরি রোধকল্পে ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) শাখার উদ্যোগে বুধবার দিবাগত রাত সাড়ে নয়টা থেকে দেড়টা পর্যন্ত সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে অভিযান করেছে। অভিযান পরিচালনাকালে সিআইখোলা এলাকায় জসিম উদ্দিন এর অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ও পার্শ্ববর্তী আরেকটি গ্যারেজে মিটার ছাড়া বিদ্যুৎ সংযোগের অপরাধে বিদ্যুত আইনের ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাশের গ্যারেজের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই রাতে বাতানপাড়া ক্যানেলপাড়ে একই অভিযোগে রাজা নামে এক অটারিকশার গ্যারেজের মালিককে ১ লাখ টাকা এবং পাশের মজিবুর রহমানের গ্যারেজ বিদ্যুত চুরি ও অতিরিক্ত লোড নেওয়ায় ৫০ হাজার টাকা এবং গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় শাকিলের অটোর তিনটি গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান উপস্থিত ছিলেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ রাহুল, উপসহকারী প্রকৌশলী মোঃ সানোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ অলিউল্ল্যাহ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যুত আইনের ৩৮ ধারায় এ অভিযান পরিচালনা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ জানিয়েছেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ চুরি রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »