মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর

সিদ্ধিরগঞ্জের টিস্যু ব্যবসায়ী হ ত্যা মামলায় একজনের মৃ ত্যুদ ন্ড: দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ Time View

সিদ্ধিরগঞ্জে টিস্যু ব্যবসায়ী বেলাল হোসেন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের একজন আদালত উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. নাদির ওরফে নাছিরকে (৩৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার মো. মানিক মিয়া (৪১) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোহনকে (২৫) যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন।

আদালত সূত্রে জানা যায়, বেলাল হোসেন সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন হোটেলে টিস্যু বিক্রি করতেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাওনা টাকা সংগ্রহকালে সানারপাড় এলাকায় দুষ্কৃতিকারীরা বেলাল হোসেনকে টাকা ৬০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে। এসময় বেলাল হোসেনের সঙ্গে দুষ্কৃতিকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালের নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় তার ভগ্নিপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »