বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার

সরকারী হাসপাতাল উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে এন্টিভেনম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩০৫ Time View

রাসেল ভাইপার নামীয় সাপের উপদ্রবের আতঙ্ক বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, সরকারী হাসপাতালে উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে এন্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আছে। আগামী ১১ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা- এর আওতায় দেশের ৩৫ টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ভ্যানু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে শনিবার (২৯ জুন) সকাল ৮ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা এমপি, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়া প্রমূখ।

এ সময় মন্ত্রী আরও বলেন, রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। শীঘ্রই এটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের কাজ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »