বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

সংবাদ সম্মেলনে দাবি: হামলায় ৩ কোটি টাকার সম্পদের ক্ষতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৯৫ Time View

কোটা আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক। এ ঘটনায় মামলা গ্রহণ না করার অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মার্কেট মালিক চাঁন মিয়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুলিশের সহযোগিতা না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মার্কেট মালিক চাঁন মিয়া বলেন, কোটা আন্দোলন চলাকালে গত ২০ জুলাই জামায়াত-শিবিরের লোকজন সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড আমার মার্কেটে দুদফা হামলা করে। হামলাকারীরা মার্কেটের একটি হাসপাতাল, ১৭ টি প্রাইভেটকারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায়। এতে মার্কেটের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এমনকি ঘটনার পরে লুন্টিত মালামালসহ কয়েকজনকে আটক করে স্থানীয় জনতা। এসময় তারা লুটপাটে জড়িত থাকার কথা স্বীকার করে। তখন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিককে খবর দিলে তিনি তাদের গ্রেপ্তার করতে পুলিশ পাঠাননি। তাই আটকদের স্বজনদেরকে ডেকে এনে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন চাঁন মিয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাঁন মিয়া বলেন, পুলিশ মামলা গ্রহণ না করায় গত ২৮ জুলাই ১৫ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ ৮ নম্বর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন তিনি। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি বিশেষ পুলিশ সুপার সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্ষতিগ্রস্থ বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের শো-রুমের ম্যানেজার মো. সাইফুল ইসলাম ও এসআলম ডিজিডাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো. ইব্রাহীমসহ অন্যান্য ব্যবসায়ীগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »