বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রূপগঞ্জে তেল কারখানায় আ-গু-ন: পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল লিমিটেড নামের একটি বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর আগুন জ্বলতে দেখে শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে কারখানা মেশিনারিজসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। তবে আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি।

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »