সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

মনে হয়েছে রূপগঞ্জ গাজীর বাপের সম্পদ: দিপু ভুঁইয়া

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫০২ Time View

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক নিজের পরিবারের লোকজন দিয়ে জিম্মি করে রেখেছিল। রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে গোলাম দস্তগীর গাজীর ছেলে পাপ্পা গাজীর শাশুড়িকে বানিয়েছেন। বরপা হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি করেছেন গাজীর স্ত্রী হাসিনা গাজীকে। ভুলতা স্কুল এন্ড কলেজের সভাপতি করেছেন গাজীর ছেলে পাপ্পা গাজীকে। মনে হয়েছে রূপগঞ্জ গাজীর বাপের সম্পদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ বাস, শিক্ষকদের জন্য গাড়ি, কলেজের বাউন্ডারী দেওয়াল নির্মাণ, আধুনিক মানের ক্যান্টিন, ছাত্রাবাস নির্মাণে আশ্বস্ত করেন। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়কে আধুনিক মানের গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন দিপু ভুঁইয়া। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন ভুঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি আলহাজ্ব গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারেক, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাবেক সহ-সভাপতি আবুল আজাদ প্রমুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »