শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

ভুটানের রাজা পরিদর্শন করলেন আড়াইহাজারের স্পেশাল ইকোনমিক জোন

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩২১ Time View

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১ টায় তিনি পরিদর্শনে এসে অঞ্চলটি ঘুরে দেখেন ও বাংলাদেশে এ অঞ্চলের ভূমিকা ও বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেন।

পরিদর্শন শেষে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সন্তোষ প্রকাশ করে বিশেষ ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে এর গুরুত্বের মূল্যায়ন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রমুখ ।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন তিনি। এরআগে ২০১৩ সালেও বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »