বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সিগারেট থেকে ফার্নেস অয়েলের গোডাউনে আ.গু.ন আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০

ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৮৬ Time View

দেওভোগ এলাকায় একটি ভবনের নিচতলায় ঝুটের গোডাউনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ইফতারের কিছুক্ষণ পর দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন- ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির এবং ভবনের ভাড়াটিয়া লিটন। দগ্ধ শিপন ও ছগিরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইফতারের পরপরই হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায়, ভবনের নিচতলার গোডাউনে বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের দেয়ালের কিছু অংশ ধসে পড়ে এবং কয়েকটি জানালা ভেঙে যায়। বিস্ফোরণের প্রভাবে আশপাশের কয়েকটি বাসার দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দেওভোগ এলাকার বাসিন্দা নুরুজ্জামান বলেন, ইফতারের কিছুক্ষণ পর হঠাৎ বড় ধরনের শব্দ শোনা যায়। বাইরে এসে দেখি একজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে দেয়ালের নিচে চাপা পড়ে থাকা আরেকজনকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে গোডাউনের ভেতরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »