বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে গ্যাস থাকবে না, ৪ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

পাইপলাইন নির্মাণ কাজের জন্য নারায়ণগঞ্জের আশপাশের বেশ কিছু এলাকায় আগামী বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্ড চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজের জন্য ১৪ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা গোদনাইল হতে ওয়াবদাপুল হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এবং পোস্ট অফিস রোড হতে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ক. গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা।

খ. হাজীগঞ্জ মোড় হতে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা।

গ. পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা।

ঘ. ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন হতে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড পর্যন্ত এলাকা।

ঙ. সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে।

সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »