সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

বাসভাড়া কমানো ও শিক্ষার্থীদের গণপরিবহনে হাফপাশের দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ Time View

নারায়ণগঞ্জে বাসভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলার ছাত্র সংগঠন সমূহ। জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সংগঠন সমুহের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম, ফাহানা মানিক মুনা, ইফাদ ইমতিয়াজ জয়ন্ত, মোঃ আজিজুল ইসলাম, সৌরভ চৌধুরী, সাইদুর রহমান, আমেনা আক্তার মীম, ইফতিহাজ আবরার উদয়, মুন্নি আক্তার প্রত্যাশা, শাহিন মৃধা, সিয়াম সরকার ও ফারদিন শেখ প্রমুখ। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মিডিয়াকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা তিনটি দাবি হলো- নারায়ণগঞ্জ টু ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাংরোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা ও নারায়ণগঞ্জ টু ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়। স্মারকলিপিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের চলমান আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জেলার ছাত্রসংগঠন সমূহ।

এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ কলেজে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ও শিক্ষকদের মাঝে কর্মসূচি পালনের সময় লিফলেট বিতরণ এবং দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সে সময় ক্লাসে ক্লাসে বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম, সাইদুর রহমান ও মৌমিতা নূর। গণসংযোগে উপস্থিত ছিলেন- মুন্নি আক্তার, অপূর্ব রায়, জান্নাতুল ফেরদৌস নিসা, সাকিব হাসান সানি, আবিদ হাসান, সাহরিয়ার আলায়না সাফা, আয়েশা সুলতানা, মাসুম বিল্লাহ ফারাবি প্রমুখ। বক্তারা বলেন ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »