বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ Time View

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল বাণিজ্য মেলা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে রয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ভোরে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শিশুদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হল- রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫)।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোকতার হোসেন বলেন, মেলার আঙ্গিনায় ঘুরাঘুরি করতে দেখা গেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা একেক সময় একেক ঠিকানা বলায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে শিশুরা জানান, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান। তারা কুর্মিটোলা রেলস্টেশন এলাকায় থাকেন।

পরে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »