শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নাসিক পরিদর্শন করলেন জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৯ Time View

বাংলাদেশ অফিসের জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ ইসিগুচি তোমাহিডিসহ তাঁর ২জন সফর সঙ্গী নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভিজিট করেছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জালকুড়ি ডাম্পিং সাইট, সিদ্ধিরগঞ্জ লেক, শেখ রাসেল পার্ক, আলী আহম্মদ চুনকা ষ্টেডিয়াম ও মুসুবু (জাপান লেঙ্গুয়েজ ও কালচার সেন্টার) পরিদর্শন করেন তিনি।

এছাড়া বাংলাদেশ অফিসের জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ ইসিগুচি তোমাহিডি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং জাইকা অর্থে উন্নয়ন কাজের জন্য সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান। প্রকল্প পরিদর্শন শেষে বেলা ১২টায় নগর ভবনে আসেন এবং মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। স্বাক্ষাতকালে তিনি জাইকা প্রজেক্টের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। মেয়র মি. ইসিগুচি তোমোহিডিকে এনসিসি পরিদর্শন করায় ধন্যবাদ জানিয়ে পুনরায় ভিজিট করার জন্য আমন্ত্রন জানান।

তাঁর সফরকালে কুরকামী মিনামি জাইকা রিপ্রেজেনটেটিভ গভারনেন্স এবং আইটি সেক্টর ও মিসেস সানজিদা জাইকা, বাংলাদেশ অফিস উপস্থিত ছিলেন। তাছাড়া জাইকা প্রকল্পের (এলজিইডি) প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা ও এনসিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আব্দুল আজিজ সহ এনসিসি’র প্রকৌশলীবৃন্দ পরিদর্শন টিমের সাথে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »