সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৬৬ Time View

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কাদিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার তার রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে পোশাকশ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায়। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বদিউজ্জামান গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

বদিউজ্জামানের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন এ হত্যা মামলা দায়ের করেন ৩৬ জনের নাম উল্লেখ করে এবং দেড়শ জনকে অজ্ঞাত আসামি করে। ঘটনার পর পুলিশ মামলাটি তদন্ত করে এবং যুবলীগ নেতা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত, আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বড় বোনের স্বামী এবং দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »