শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নারায়ণগঞ্জে ১২ ঘন্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

১২ ঘন্টার জন্য নারায়ণগঞ্জে গ্যাস শাট-ডাউন ঘোষণা করেছে তিতাস। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাপটিভ, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

যে সব এলাকায় গ্যাস থাকবে না-গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকিবাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সস্তাপুর জেলখানার আশেপাশের এলাকা, হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত।

এছাড়া পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদরাকপুর, ভূইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশেপাশের সংশ্লিষ্ট এলাকা।

পাশাপাশি নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি থেকে চিটাগাং রোড পর্যন্ত এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »