বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুর বিস্তার, ২৪ ঘন্টায় ২২জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩২২ Time View

নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণ প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২২ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৫ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যুর সংখ্যা আছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বুধবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ৬জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন তবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত কাউকে দেখা যায় নি।

বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২১জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১৯জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ৩৭১জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৭৩৪জন আক্রান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »