রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮১ Time View

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক। সোমবার (১৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ। এর আগে দুপুরে ফতুল্লার ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের জাতীয় পরিচয় পত্রে নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজারের উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটক যুবকের ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে রোহিঙ্গা ডাটাবেজ অনুযায়ী তার নাম মো. আনোস। পিতার নাম নুর হোসেন। জন্ম তারিখ ০৭/০১/২০০১। বয়স ১৬ বছর। রেফারেন্স নম্বর ১৬০২০১৭১০১৬০৮০৮০৮। বাংলাদেশে প্রবেশের তারিখ: ১৫/০৯/২০১৭।

পুলিশ জানায়, দালাল চক্রের সহায়তায় ভুয়া তথ্য ব্যবহার করে তিনি বাংলাদেশি পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। সেই এনআইডি দিয়েই তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে। এ সময় তার কাছে পাসপোর্ট আবেদনপত্র, বিভিন্ন নথি এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিলের কপি পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, দালালের মাধ্যমে ওই রোহিঙ্গা যুবক বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে পালানোর চেষ্টা করছিলেন। কারা এ নথি জোগাড় করেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃত যুবকের পেছনে থাকা দালাল চক্র ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, “আমাদের অফিসে যে কোনো আবেদনকারীর নথি সতর্কতার সঙ্গে যাচাই করা হয়। সোমবার (১৮ আগস্ট) ওই যুবকের কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করি। পরে নিশ্চিত হই, তিনি রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »