শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

নারায়ণগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২’র ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩০৪ Time View

শুরু হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২। কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকনোলজি বেইজ কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এগ্রিকালচারাল অলিম্পিয়াড অর্গানাইজেশন এ আয়োজন করেছে।

৩ হাজারেরও বেশি স্কুল ও কলেজে চলমান এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ এর ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এগ্রিকালচারাল অলিম্পিয়াডে ক্যাম্পেইন এর কার্যক্রম চলমান থাকবে।

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে-

০১। জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ-৮ম শ্রেণি বা সমমান

০২। সেকেন্ডারি ক্যাটাগরি: ৯ম-১০ম শ্রেণি বা সমমান

০৩। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান

আয়োজক প্রতিষ্ঠান জানায়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকরণ নিরাপদ খাদ্য সম্পর্কে জানতে পারবে, কৃষি বিষয়ক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে তাদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। অনলাইনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে www.agriculturalolympiad.com ওয়েবসাইটে।

২০১৬ সাল থেকে এগ্রিকালচারাল অলিম্পিয়াড তরুণদের মেধা বিকাশ, উন্নত পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে আসছে।

বিজয়ীদের জন্য থাকছে ১০ লাখ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠানে পরিদর্শনের সুযোগ ও রিফ্রেশমেন্ট ট্যুর। চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার টাকা, ল্যাপটপ, শিক্ষা সফরসহ নানা উপহার। রানার্স-আপদের জন্যও থাকছে নগদ অর্থ, স্মার্ট ডিভাইস, শিক্ষা সফর ও অন্যান্য পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »