সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

চু-রি ধরা পড়ায় প্রতিশোধ: আড়াইহাজারে কিশোরের হাতে বৃদ্ধা শারুনী বেগম খু-ন

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ Time View

আড়াইহাজারে চুরি করতে গিয়ে ধরা পড়ার প্রতিশোধ নিতে ১৬ বছরের এক কিশোর গলা কেটে হত্যা করেছে ৭৫ বছরের বৃদ্ধা শারুনী বেগমকে। ভয়ঙ্কর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুপ্তারা এলাকা থেকে হত্যাকারী কিশোরকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইল কারখানার শ্রমিকদের থাকার একতলা ভবনের ছাদে শারুনী বেগমের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং সেখান থেকে রক্তমাখা একটি বটি জব্দ করে।

শারুনী বেগম দীর্ঘদিন ধরে ওই ভবনের খাবারের মেস পরিচালনা করতেন। তার হত্যার খবরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্ত করে।

এ ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার দুপ্তারা এলাকা থেকে কিশোর শাওনকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জানায়, প্রায় ২০-২৫ দিন আগে শারুনী বেগমের মেসে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। তখন শারুনী তাকে হাতেনাতে ধরে মারধর করেন। এতে শাওন অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

হত্যার দিন (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাওন গোপনে ভবনের পেছন দিক দিয়ে ছাদে উঠে লুকিয়ে থাকে। বিকেল ৩টা ৪০ মিনিটে শারুনী বেগম ছাদে উঠলে শাওন তাকে পেছন থেকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয়। এরপর তার নাক-মুখ চেপে অচেতন করে ফেলে।

পুলিশের ভাষ্যমতে, “শারুনী অচেতন হয়ে গেলে শাওন রান্নাঘর থেকে বটি এনে তার গলা কেটে হত্যা করে। পরে দ্রুত পালিয়ে যায়।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “মাত্র তিন দিনের মধ্যে প্রযুক্তি ব্যবহার এবং পুলিশের কৌশলগত পদক্ষেপে এ হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। কিশোর শাওন আদালতে প্রেরণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »