শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

গভীর রাতে সিদ্ধিরগঞ্জে টিনশেড মার্কেটে অ.গ্নিকা.ণ্ড: পু.ড়েছে ৫ দোকান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বর্ণের দোকান, একটি কম্পিউটারের দোকান, একটি পার্টসের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত টিনশেড মার্কেটটিতে এ আগুন লাগে।

স্থানীয়রা জানান, রাতের দিকে হঠাৎ মার্কেট থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভেতরে থাকা মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »