শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার ঘু.ষে.র টাকা ফেরত দিতে গিয়ে সিদ্ধিরগঞ্জে অ.ব.রু.দ্ধ পুলিশ কর্মকর্তা

আড়াইহাজারে স্ত্রীকে গলা কে টে হ ত্যা: স্বামী আটক

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৮০ Time View

আড়াইহাজারে সুলেখা (৪০) নামে এক গৃহিনীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তারই স্বামী আঃ রব মিয়ার বিরুদ্ধে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলেখা আড়াইহাজারের নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে এবং ৪ জন কন্যা সন্তানের জননী। আর ঘাতক স্বামী আঃ রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ির লোকজন নিহতের ঘরে গিয়ে দেখতে পায় যে, গলাকাটা অবস্থায় সুলেখা বিছানায় পড়ে আছে। অপরদিকে রক্তমাখা ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে তার স্বামী তারই মরদেহের পাশে বসে আছে। দীর্ঘদিন ধরে আঃ রব মিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানায় এলাকাবাসী। এ খবর জানাজানি হলে নিহতের বাড়িতে উৎসুক জনতা ভিড় করতে থাকে। পাশাপাশি খবর দেয়া হয় আড়াইহাজার পুলিশকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে একই অবস্থায় দেখতে পায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আঃ রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »