রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

আজাদের বিশাল শোডাউন কুমিল্লা-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চে

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩২৮ Time View

আড়াইহাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও গোপালদী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গাড়ি ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে কুমিল্লা-ফেনী-মিসরাই-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চে অংশগ্রহণ করেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে ব্যানার, ফেস্টুন, ক্যাপ ও গেঞ্জি গায়ে গাড়ি বহর নিয়ে কুমিল্লা উপস্থিত হয়। পরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির তারুণ্যের রোডমার্চ অংশগ্রহণ করেন নজরুল ইসলাম আজাদ।

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জয়নল আবেদীন ভিপি, আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্ল্যাহ বুলু ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »