বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

আগামী বছরের মধ্যভাগে শেষ হবে কাঁচপুরের বাস টার্মিনাল: মেয়র তাপস

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৫ Time View

সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ আগামী বছরের মধ্যভাগে শেষ হবে।

তিনি বলেছেন, এরই মধ্যে মাটি ভরাটসহ প্রকল্পটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। পর্যায়ক্রমে টার্মিনালের চারপাশে সীমানা প্রাচীর ও বাস পার্কিংয়ের ডিপোসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ করা হবে। টার্মিনালটি চালু হলে এখান থেকেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার বাস নির্বিঘ্নে চলাচল করবে। ফলে রাজধানীর যানজট নিরসনসহ যাত্রী সেবার মানোন্নতও হবে। যানজটের ভোগান্তি থেকে রেহাই পাবেন ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দারা। সায়েদাবাদ হয়ে উঠবে আন্তঃনগর বাস টার্মিনাল।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাজের অগ্রগতির বিষয়ে মেয়র তাপস বলেন, আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য আমরা চারটি স্থান নির্ধারণ করেছি। এরই মধ্যে কাঁচপুরে একটি টার্মিনালের কাজ শুরু হয়েছে। আমি খুব আনন্দিত আমরা যেভাবে আশা করেছিলাম ওইভাবেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে বালু ভরাটের কাজ শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়েই শেষ হবে। পাশাপাশি আমরা সীমানা প্রাচীরের কাজ শুরু করবো এবং কিছু অবকাঠামোর নির্মাণ কাজ করতে হবে। এর আগে আমরা পরিবহন মালিকদের সঙ্গে বসবো কি ধরণের অবকাঠামো নির্মাণ করলে তাদের কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। পুরো কাজটাই আমরা নিজস্ব অর্থায়নে চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমানে যে বাস টার্মিনালগুলো আছে সেগুলো আশির দশকে পরিকল্পনা করা হয়েছিল। তখন শুধুমাত্র টার্মিনাল হিসেবে করা হয়েছিল। এরপর এখানে আন্তঃজেলা এবং সিটি বাস একসঙ্গে রাখা হয়েছিল। সেটা এখন কার্যকর না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্তঃজেলা বাস টার্মিনালগুলোকে ঢাকার বাইরে রাখার। আর ঢাকার মধ্যে যে টার্মিনালগুলো আছে সেখানে শুধু নগর বাসগুলো থাকবে। এভাবে আলাদা করে দেওয়ার ফলে ঢাকা শহরের যানজট অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »