মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর

আড়াইহাজারে সড়কে আগুন দেওয়ার সময় বিএনপি ২ কর্মী আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২২০ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে সড়কে অগ্নিসংযোগ করার সময় পেট্রোল ও টায়ারসহ দুই বিএনপি সমর্থককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তারা হলেন- আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে অপু মিয়া ওরফে আকাশ (১৯) ও একই এলাকার মৃত চান মিয়ার ছেলে ফয়সাল আহমেদ মেহেদী (২৪)।

স্থানীয়রা জানান, আজ সকালে লস্করদী-মারুয়াদী এলাকায় অবরোধের পক্ষে বিএনপি কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী ৪-৫ জন কর্মী আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আড়াইহাজার থানা পুলিশের টহল দল এসআই মো. রফিকের নেতৃত্বে তাদের দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আগুন দেওয়ার সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »