বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান আদালতে হ.ত্যা মামলার আসামিকে পুলিশের সামনে মা.র.ধ.র অপ.প্রচারের প্রতি.বাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফতুল্লায় ঘুমের ঔষধ খাইয়ে স্বামী হ.ত্যার অভিযোগ: স্ত্রী গ্রেপ্তার আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় বিএনপির আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অবরোধের প্রথম দিনে ত্রিমুখী সংঘর্ষের সময় তিন পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আরও ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বল্লভদী গ্রামের মৃত কাশেমের ছেলে ওসমান (৪৫), মরদাসাদী গ্রামের ওহাবের ছেলে জালাল মিয়া (৩৬), জাঙ্গালিয়া গ্রামের মজিদ খানের ছেলে সুমন খান (৩৮), নৈকাহন গ্রামের সুরুজ মিয়ার ছেলে জাকির (২৮) ও কুমিল্লা জেলার হোমনা থানার খাদিদাতপুর গ্রামের হাকিম সরকারের ছেলে সফির উদ্দীন সরকার (৪৯)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, শুক্রবার সকালে আসামিদেরকে সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে কোর্টে পাঠানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। একপর্যায়ে তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহত তিন পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »