রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে একরাতে দুই বাড়িতে ডাকাতি

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

আড়াইহাজারে একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া এলাকার খোকন মুন্সির বাড়িতে ও প্রভাকরদী গ্রামে ইকবালের বাড়িতে এই ডাকাতির ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২ টার দিকে ডাকাত দলের ১৫-২০ জনের সদস্যদল খোকন মুন্সির বাড়ির মেইনগেইটের তালা কেটে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। শার্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল বাড়ীর সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ হাজার টাকা ও ১৫ ভড়ি ওজনের বিভিন্ন স্বর্ণের অলঙ্কার লুটে পালিয়ে যায়।

অপরদিকে রাত ৩ টার সময় প্রভাকরদী এলাকার ইকবালের বাড়িতে একই কায়দায় হানা দিয়ে ডাকাত দল রুমের ভিতরে প্রবেশ করে নগদ টাকা ৪ লক্ষ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এদিকে একের পর এক ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেফতারের চেস্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »