বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সিদ্ধিরগঞ্জের যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২০৮ Time View

দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাংলাদেশ সময় সোমবার (৭ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত মাজেদুল হাসান লাকী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে। মঙ্গলবার (৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি মফিজ হোসেন মজু।

মফিজ হোসেন মজু জানান, মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িযোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় লাকী ঘটনাস্থলেই নিহত হন।

মফিজ হোসেন মজু আরও জানান, নিহত মাজেদুল হাসান লাকীর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »