মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্স সম্পন্ন করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৯ Time View

দক্ষতা অর্জনে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩দিন ব্যাপী স্পেশাল বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ। প্রায় ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

বুধবার (৪ ডিসেম্বর) বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিপন চন্দ্র দে। প্রশিক্ষণ ক্লাসে সাবলীল উপস্থাপনায় চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস প্রশিক্ষক ছিলেন বিউটি এক্সপার্ট ফাতেমা আক্তার ইলা। এছাড়াও গত ২ ও ৩ ডিসেম্বর প্রশিক্ষণ ক্লাসে প্রশিক্ষক ছিলেন মেকআপ আর্টিস্ট শারমীন আক্তার ও বিউটি এক্সপার্ট মাইহার মীম। ক্লাস মডেল হিসেবে উপস্থিত ছিলেন আশামনি একা, বুবলি আক্তার ও কাশফিয়া আহমেদ খুশবু। এছাড়াও প্রশিক্ষণ ক্লাসে আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সচিব কবি রুনু সিদ্দিক ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার।

আনন্দ বিনোদনে এবং উচ্ছ্বাসে ৩ দিনের প্রশিক্ষণ কোর্সে ৩ জন প্রশিক্ষক, ৩ জন ক্লাস মডেল ছাড়াও শিক্ষার্থীরা উজ্জীবিত হয়ে একজন কর্মঠ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মানব কল্যাণ পরিষদের বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি যুব প্রশিক্ষণ নিয়মিত পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। তাই সকলের অংশগ্রহণে সংগঠনটি একটি মাইলফলক দৃষ্টান্ত ইতিমধ্যে অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »