সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৮ Time View

অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে চলাচলকারী যানবাহনের ধীর গতিতে যাতায়াতের ফলে জনভোগান্তি তৈরি হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টার পর মহাসড়কের দরিকান্দি এলাকায় বিক্ষোভে নামতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা জানায়, গত ১৭ মে দুপুরে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল করাকে কেন্দ্র করে মো. মোমিন (৪৫) নামের এক রিকশাচালককে শাহীন (৪০) নামের আরেকজন বেধড়ক মারধর করে। সেদিন শাহীনের হাতে মারধরের শিকার হয়ে অটোচালক মো. মোমিন গুরুতর আহত হয়ে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা নেওয়াকালীন আজ বুধবার ভোরে তার মৃত্যুবরণ হয়। এরপরই এই মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে স্থানীয়রা প্রায় ৩০ মিনিট সময় সড়ক অবরোধ করে মানববন্ধনে করেন। তাদের অবস্থানের ফলে জাঙ্গাল হতে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেয়। বিক্ষোভকালীন সময়ে যানচলাচলে ধীর গতি থাকলেও যানজট সৃষ্টি হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে নামমাত্রই আমি ঘটনাস্থল এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »