শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

তারেক রহমান রাজনীতি করবেন না এ শর্তে নাকে খত দিয়ে দেশ থেকে পালিয়েছেন: এমপি খোকা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। তিনি রাজনীতি করবেন না এ শর্তে নাকে খত দিয়ে দেশ থেকে পালিয়েছেন। যার অসুস্থ মায়ের প্রতি ভালোবাসা নেই তিনি কীভাবে দেশের জনগণকে ভালোবাসবেন।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলায় ১৫০ কোটি টাকার ৩১০ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এমপি খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পর বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তার প্রাণনাশের জন্য ২১ বার চেষ্টা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ২১ জনকে হত্যা করেছে। আর সেই প্রচেষ্টার নেপথ্য নায়ক ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে এখন লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে। আর সেখান থেকেই দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »