সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি

সিদ্ধিরগঞ্জে বাস চাপায় যুবকের মৃত্যু, চালক আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড বাস চাপায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রবিউল(৩৫)। নওগাঁ জেলার সদর থানার বাসিন্দা সে। বুধবার (২২ নভেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সাহেবপাড়া মোড়ে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস দ্রুতগতিতে একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৬১৪) চলছিল, প্রো একটিভ মেডিকেলের সামনে এসে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ইজিবাইক চালক হুমরি খেয়ে সামনে পরে ও বাস তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ইজিচালক নিহত হন। এঘটনায় বাস চালক মনির (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক চালক ও বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »