শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯৯ Time View

সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) দুপুরে আদমজী-চাষাঢ়া সড়কের শিমরাইল মোড়স্থ মাইক্রো স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বৃদ্ধা ভিক্ষা করে জীবনযাপন করতেন। দুপুরে সড়ক পারাপারকালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি মৃত্যু বরণ করে। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা মানুষজন পুলিশকে ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া (পিবিআইয়ের) উপপরিদর্শক মফিজুর রহমান জানায়, অজ্ঞাত ওই বৃদ্ধার আঙ্গুল ফেটে যাওয়ার কারণে তার পরিচয় জানা সম্ভব হয়নি এখনো।

(ওসি) গোলাম মোস্তফা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। আমরা পিবিআইয়ের মাধ্যমে নাম-পরিচয় জানার চেষ্টা করছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »