রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে কিশোরীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ Time View

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোছা. রিয়া মনি (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

রিয়া মনির গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চর-দৌলতখান গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম। বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা মদিনা মসজিদের পাশে একটি বাসায় ভাড়া থাকতো। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।

নিহত কিশোরীর ভাই জিহাদুল ইসলাম জানান, তার বাবা কাতার প্রবাসী হলেও পরিবারের খোঁজ নিতেন না। টাকা-পয়সাও পাঠাতেন না। তার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অভাবের সংসার তাদের। তারা দুই বোন ও এক ভাই। ঘটনার দিন রিয়ার অন্য বোন বাসায় ছিলেন না। ফাঁকা বাসায় রিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের আর্থিক টানাপোড়েনে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »