শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

সিদ্ধিরগঞ্জে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯’টায় নাসিক ২নং ওয়ার্ড মৌচাক ছালু হাজী রোড় এলাকায় এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দারুস সালেহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক বলেন, সাধারণত এ ধরনের আয়োজনে এত মানুষের উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু এখানে কমিটির সদস্য ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। মসজিদের প্রতি মানুষের এমন আগ্রহ আমাকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী মসজিদটি বহুতল ভবনে রূপ নেবে-এটাই সবার কামনা।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ সময় তিনি এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মুফতি আহসান কাসেমী, মুফতি মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হাফেজ জাহির আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির গ্রহণ ও পূর্ণবাসন সম্পাদক আবুল খায়ের শান্ত, মুফতি কাসেম আল হুসাইন, মুফতি জুনায়েদ হোসাইন, মুফতি আবুল কালাম আইয়ুবী, মুফতি আরিফ জামিল, হাফেজ মাওলানা হাদী জ্জামান, হাজী দুলাল মিয়া, মাওলানা আরিফ উল্লাহ কাসেমী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর হোসেন, মুক্তার হোসেন মুক্তুল, মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুক্তার হোসেন, এনামুল হক, জুয়েল, মহিউদ্দিন ও আনসার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »