বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

ঝুট বোঝাই ট্রাকে আগুন, প্রাণ বাঁচাতে ট্রাক খালে নামিয়ে দেয় চালক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ Time View

সিদ্ধিরগঞ্জে ঝুট বোঝাই করা একটি চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল) মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে।

দমকলকর্মী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝুট বোঝাই একটি ট্রাক জালকুড়ি খিরত আলী স্কুলের সামনে পৌঁছানোর পরপরই হঠাৎ করেই আগুন ধরে যায়। এসময় ট্রাকের চালক সড়কের পাশে থাকা খালে গাড়ি নামিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকে থাকা ঝুটের আগুন পেছনে থাকা একটি মাইক্রোবাসেও ছড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসটির অনেকাংশই পুড়ে যায়।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, ঝুট বোঝাই ট্রাকে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা কিছু বলতে পারেনি। ট্রাকের চালককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »