সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

জিপিএ-৫ এর প্রয়োজন নেই, ভালো মানুষ হতে হবে: জেলা শিক্ষা অফিসার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ Time View
জিপিএ-৫ এর প্রয়োজন নেই, ভালো মানুষ হতে হবে: জেলা শিক্ষা অফিসার

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুছ ফারুকী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র জিপি-৫ পাওয়া নয়। আমাদের অভিভাবকরা এখন জিপি-৫ পাওয়ার পিছে দৌড়াচ্ছে। আমাদের শিক্ষকরাও এই জিপি-৫ পাওয়ার পিছে দৌড়াচ্ছে এবং একটি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয় সেই প্রতিষ্ঠানের ফলাফল কতটুকু ভালো। আসলে বিষয়টি কিন্তু তা নয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক মদিনা মসজিদস্থ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন আমি অভিভাবকদের বলবো জিপিএ-৫ পিছনে দৌড়ানোর কোন প্রয়োজন নেই। ভালো মানুষ হতে হবে। পশুত্বের গুণাবলিকে দাবিয়ে রেখে মনুষত্বের গুণাবলিকে বিকশিত করাই হলো শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য। আপনি যদি আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেটাই হবে প্রকৃত শিক্ষা।

তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য- আমাদের কর্মকর্তারা বা আমরা যারা বিভিন্ন পদে আছি, আমরা খুব ভালো ভালো কথা বলি। খুব সুন্দর সুুন্দর কথা বলি। কিন্তু বাস্তবে তার উল্টো অধিকাংশ মানুষের মধ্যেই। তাহলে আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা কী শিখবে আমাদের কাছ থেকে? আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো, শিক্ষকদের কথা শুনতে হবে। স্কুলে নিয়মিত আসতে হবে, অভিভাবকদের কথা শুনতে হবে।

এক সময় আমরা দেখতাম- ছেলেরা মাঠে খেলতে যেতো, মা-বাবা টেনে বাসায় নিয়ে আসতো। এখন ছেলেদের আর খেলাধুলায় নেওয়া যায়না। এখন ছেলেদের ঘর থেকে বের করা যায়না। এখন তাদের হাতে মোবাইল। বিশেষ করে নবম-দশম শ্রেণীর বাচ্চাদের হাতে মোবাইল। কিন্তু এই মোবাইলের অপব্যবহার করা যাবেনা। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

শিক্ষা বিস্তারে, শিক্ষার প্রশারে একটি জাতির উন্নয়ণের একমাত্র চাবিকাটি হলো শিক্ষা। সুতরাং এর বাইরে আমাদের অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই।

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা নাজমুন নাহার।

আরো উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ইডিবি) এবাদুল হক, ইদ্রসি আলী, হাজী আবুল কাশেম, ফারুক আহমেদ, মোক্তার হোসেন, মোহাম্মদ আউয়াল, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম ও কাউছার আহমেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ওবাইদুর রহমান টিপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »