শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ইয়াবাসহ নাসিক কাউন্সিলরের ভাইসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৪ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাইসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (২৮ জানুয়ারি) সকালে নাসিকের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই মো. খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী মো. রিপন মিয়া (৩৫)। খোকন মোল্লা সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মৃত রেহলাল উদ্দিন মোল্লার ছেলে ও রিপন মিয়া গোদনাইল মধুঘর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান ও এএসআই ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোদনাইল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি খোকন মোল্লা ও তার সহযোগী রিপন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। খোকন মোল্লা ওই এলাকার চিহিৃত মাদক কারবারি ও তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা পাওয়া গেছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »