বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ Time View
আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমিতে জোড়পূর্বক নির্মাণ কাজের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মো. নজরুল ইসলাম মালিকানাধীন ৩৯ শতাংশ জমিতে জোড়পূর্বক নির্মাণ কাজের অভিযোগ পাওয়া গেছে তাজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত তাজুল ইসলাম সানারপাড় নিমাইকাশারী এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মো. নজরুল ইসলামের ৩৯ শতাংশ নিয়ে অভিযুক্ত তাজুল ইসলামের পূর্ববিরোধ রয়েছে। সেই প্রেক্ষিতে নজরুল ইসলাম নারায়ণগঞ্জ আদালতে ২০১৮ সালে মামলা (নং ১৩০/১৮) দায়ের করেন। বিরোধপূর্ণ জমিতে কোনপক্ষ নির্মাণ কাজ না করার জন্য আদালত বরাবর আবেদনও করেছেন নজরুল ইসলাম। কিন্তু অভিযুক্ত তাজুল ইসলাম উক্ত জমিতে জোরপূর্বক নির্মাণ কাজ পরিচালনা করছে। ভুক্তভোগী বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করে অভিযুক্ত তাজুল ইসলাম।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »