শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়: মির্জা আজম

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ Time View

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, চলতি মাসে সরকারের পতন ঘটাতে বিএনপি-জামায়াতের ঘোষিত আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে।

আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে রাজধানি ঢাকার প্রবেশ পথগুলোতে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগমি ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশ পথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচী পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামীলীগ প্রমান করবে দেশের জনগণ আওয়ামীলীগের সাথে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।

তিনি বলেন, দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। তাই আওয়ামীলীগ এই সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামি নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে।

অতীতের মতো বিএনপি-জাামায়াতকে আর আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াও সহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিযারি দেন আওয়ামীগ নেতা মির্জা আজম। এর আগে কাঁচপুরের উন্নয়ন ও শান্তি সমাবেশ স্থল পরিদর্শন করে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম।

তিনি জানান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা জানান স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

জেলা আওশামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কাসার হাসনাত সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »