বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেছেন, জন আকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগনের সাথে তামাশার শামিল। একতরফা তফসিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় ডিআইটি চত্বরে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নিবে না।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, বলেন, আজকের নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগণ সফল হতে দিবে না। সরকার এই ইসিকে দিয়ে একতরফা নির্বাচন করতে চেয়েছে। বিরোধী আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দমন করতে চেয়েছে। সরকার একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতার বৈতরণি পার হতে চায়। জনগণ এবার তা গ্রহণ করবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আগেও হয়নি, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটি প্রমাণ হয়েছে।

উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহসভাপতি মাও. শফিকুল ইসলাম, নগর সহসভাপতি মুহা. নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. মুহা. সাইফুল ইসলাম, জেলা ও নগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মুহা. ফারুক আহমেদ মুন্সী ও মাও. শামসুল আলম, জেলা ও নগর প্রচার ও দাওয়াহ সম্পাদক যথাক্রমে আ. হান্নান ও বিলাল খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি মুহা. যোবায়ের হোসেন ও এইচ এম রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি যথাক্রমে আ. হান্নান ও মেহেদী হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »