সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি

রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে আপন বড় ভাই আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছোট ভাই সাফায়েত জামিল পায়েল (২০)।

এ ঘটনায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাবা গোলজার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

এরআগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছোট ভাই সাফায়েত জামিলকে আটক করে পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠায় পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায়।

মামলার বাদী গোলজার হোসেন জানান, তার বড় ছেলে আশরাফুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এদিকে ছোট ছেলে রাজধানীর খিলক্ষেত এলাকার আমিরজান স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। প্রতিদিনের মতো ছোট ভাই সাফায়েত জামিল পায়েল (২০) মধ্যরাতে ঘুমিয়ে পড়লে বড় ভাই আশরাফুল ইসলাম দুষ্টুমির ছলে সুড়সুড়ি দেয়। এতে ছোট ভাইয়ের ঘুম ভেঙে গেলে জেদে পাশে থাকা ফল কাটার ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করলে রক্তক্ষরণ হতে থাকে। এ সময় পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএস সায়েদ বলেন, এ ঘটনায় ছোট ভাই জামিলকে হত্যার কাজে ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »