শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

৩ নভেম্বর মহাসমাবেশ ঘিরে না.গঞ্জে ইসলামী আন্দোলনের জরুরি সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

আগামী ৩ নভেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সোমবার ( ৩০ অক্টোবর) বাদ মাগরিব নগর কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ কথা বলেন, আগামী ৩ নভেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ আহবান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাইর আহবানে দেশবাসী জুলুমবাজ ও ফ্যাসিবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে ৩ নভেম্বর জাতীয় মহাসমাশে সফল করতে নগরবাসীর প্রতি আহবান জানান।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমাদের সমাবেশ করতে যদি সরকার কোন প্রকার বাধা দেয়ার চেষ্টা করে তাহলে মহাপ্রলয় শুরু হয়ে যাবে। কাজেই সরকারের প্রতি আহবান জানাবো, জনগণের কথা বুঝুন, শুনুন ও মানুন। অন্যথায় বৃহত্তর জনরোষ আপনি ঠেকাতে পারবেন না।

সভায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভপতি মাও. হাবীবুল্লাহ হাবিব, নুর হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »