মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৩ Time View

‎সিদ্ধিরগঞ্জে প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপলু (দলিল লিখক)। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টায় জালকুড়ি উত্তরপাড়া এলাকায় নিজ বাসভবন প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুন্নাহার, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, মো. রুহুল আমিন, মো. আসলাম, শফিউদ্দিন সিকদার, আব্দুল মোতালিব মেম্বার, হাজী নুর মোহাম্মদ সুরুজ, দেলোয়ার হোসেন, উকিল উদ্দিন, ওবায়দুর রহমান ও ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন প্রমূখ।

‎এসময় রফিকুল ইসলাম শিপলু বলেন, আমার পিতা মরহুম ইন্না আমিন সাহেবের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবছর এ দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আমি সবার কাছে আমার মরহুম পিতার জন্য দোয়া প্রার্থনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »