শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নাসিক মেয়র আইভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

দুর্গাপূজার মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় এই শুভেছা বিনিময় করেন তিনি।

তিনি প্রথমে নগরীর বলদেব জিউর আখড়া মন্দির পরিদর্শন করেন। সেখানে মেয়রকে ফুল দিয়ে বরন করেন মন্দির কমিটির সভাপতি শঙ্কর সাহা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদির, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির হোসেন।

পরে তিনি নগরীর টানবাজার সাহাপাড়া নতুন পূজা কমিটির আমন্ত্রণে টানবাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, দেশবিদেশী ষড়যন্ত্রের কারণে দেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হলেও দেশ আজ কিছুটা অস্থির। এই মাটি এই দেশ আমাদের মা, এই দেশকে আমাদের ভালবাসতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও সুষ্ঠু ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সেই জন্য আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আদিনাথ বসু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা, পূজা কমিটির যুগ্ম সম্পাদক সুমন সাহা সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »