রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সকাল থেকে এবাদতে ছিলাম : শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ Time View

আমার এলাকায় কোথায় কী ভোট হচ্ছে আমি জানি না। সকাল থেকে এবাদতে ছিলাম। তারপর বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেছি। আমরা কমিটমেন্ট করেছিলাম উৎসবমুখর পরিবেশে ভেট দিব। আমি আমার নাতিকে নিয়ে ভোট দিতে এসেছি। এই ভোট ওদের ভবিষ্যতের জন্য। ওদের ভবিষ্যত শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনের দিন (রোববার) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আদশ উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের একথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমান।

তিনি আরও বলেন, আমি নির্বাচনের পরিবেশ এখনও ভাল দেখছি। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের সম্পদ। কারণ ওদের হাতে গেলে দেশ শেষ হয়ে যাবে। বাংলাদেশের আকাশে শকুন উড়ছে। এ শকুন আন্তর্জাতিক শকুন। ওদের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে ৭১ সালের পরাজিত শক্তি।

শামীম ওসমান বলেন, আমাদের ভবিষ্যত ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। তাকে হত্যার ওর আমাদপর ভবিষ্যত চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এখনও আগামী প্রজন্মের ভবিষ্যতকে চূর্ণবিচূর্ণ করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমি ওদের রাজনৈতিক দল বলি না। ওরা আগুন সন্ত্রাসীদের দল। গতকালও আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে দিয়েছে। এদের রাজনৈতিক দল বললে রাজনীতিবিদদের অপমান হবে। গতকাল ফতুল্লায় একটি কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করেছিল। এলাকার সাধারণ মানুষ ধাওয়া দিয়ে একজনকে ধরে পুলিশে দেয়।

আমি দেখেছি স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে মানুষ। মহিলারাও আছে। তবে কিছুটাতো প্রভাব পড়েছেই ট্রেনে আগুন দেয়া। তারপর বলল ভোটকেন্দ্রে আসবে যারা লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একটু ভয় পাবেই। তবে সর্ষের ভেতর ভুত আছে। যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভেতরও ভুত আছে। তারা চাইছে ভোটটা ঘুরাতে। আমি আমার এলাকায় এমনটা খবর পেয়েছি।

একটি কেন্দ্রে খবর পেলাম সেখানে ভোটারদের বের করে দেয়া হচ্ছে সাথে মোবাইল থাকার কারণে। তো মোবাইল তো এখন সবার কাছেই থাকে। পরে আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি। এখন ভোট হচ্ছে। তবে এ সময়ে দুই তিন হাজার ভোটার কিন্তু ঘুরে চলে গেছে। কিছু কিছু সেন্টারে লোকজন আছেন। যারা অন্য কারও পারপাস সার্ভ করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »