মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী নির্বাচিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। রূপগঞ্জের ১২৮টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পেয়েছেন ১লাখ ৫৬হাজার ৪৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহান ভুইয়া, স্বতন্ত্র (কেটলি) পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট, তৃনমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার (সোনালী আশ) পেয়েছন ৩হাজার ১৯০ ভোট। জাতীয় সংসদ নির্বাচনের দিন (রোববার) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, তারাব ও কাঞ্চন পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৮১৭। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন ও নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭২০ জন। এখানে দুজন উভয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তারা হলেন, গোলাম দস্তগীর গাজী (নৌকা, আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), শাহাজাহান ভুইয়া (কেটলি, স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (ঈগল, স্বতন্ত্র), মো: হাবিবুর রহমান (আলমিয়া, স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (গোলাপ ফুল, জাকের পাটি), মো: সাইফুল ইসলাম (লাঙ্গল, জাতীয় পাটি), মো: জয়নাল আবেদীন চৌধুরী (ট্রাক, স্বতন্ত্র), একেএম শহিদুল ইসলাম (চেয়ার, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »