শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

আমি আগামীতে আর নির্বাচন করবো না: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৪ Time View

বাবা-মায়ের পর আমার অভিভাবক হলেন আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যদি বলেন, ছাড়তে ছাড়বো। যদি বলেন ধরতে ধরবো উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি ওনার কাছ থেকেই মানুষকে ভালোবাসতে শিখেছি। আমার ব্যক্তিগত অভিপ্রায় আমি আগামীতে আর নির্বাচন করবো না। সোমবার (১৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি এবার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং এবং ভূমিদস্যু বন্ধে কাজ করবো। কারা জড়িত এর সাথে। পলিটিশিয়ান জড়িত আছে। হয়তো আমার কাছের কেউ জড়িত আছে, সাংবাদিক জড়িত আছে। আমি কাউকে কেয়ার করি না।

তিনি বলেন, সমাজের হোয়াইট কালার লোকেরা জড়িত আছে, পুলিশ জড়িত আছে-নয়তো বন্ধ হচ্ছে না কেন। তিনি বলেন, আমি এ কাজ করতে চাইছি শুধু আল্লাহকে খুশী করতে। আমি জানি আমি মরে যাবো। আমার যেন খুশী লাগে যে যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনি যেন খুশী থাকেন।

শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত রাখা এবং বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হবে নবগঠিত অরাজনৈতিক সংগঠন প্রত্যাশা’র মাধ্যমে। আগামী ২৭ শে জানুয়ারি অনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হবে এই সংগঠনের ।

প্রত্যেকটি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করা হবে যাদের সামর্থ্য নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেয়া হবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, টাকা পয়সার অভাবে যারা পড়ালেখা করতে পারে না তাদেরকেও প্রত্যাশা সংগঠনের মাধ্যমে লেখাপড়ার ব্যবস্থা করে দেয়া হবে।

এসময় মাদক, ইভটিজিং, সন্ত্রাস, ভুমিদস্যুতা প্রতিরোধে শামীম ওসমান নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও তাকে আশ্বাস দিয়েছেন তার পাশে থাকবেন।

শামীম ওসমান আরও বলেন, মাদকের সাথে পলিটিশিয়ান, সাংবাদিক এবং পুলিশও জড়িত আছে এই কারণে মাদক বন্ধ হচ্ছে না। যারা মধ্যস্বত্বভোগী এখান (মাদক) থেকে কোটি কোটি টাকা ব্যবসা করছে।

আগামী ২৭ জানুয়ারি সব শ্রেণি-পেশার মানুষের মতামত জানতে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান আয়োজনের কথাও জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, প্রতি ওয়ার্ডে একটি করে ক্লাব করে সাংগঠনিক কাজগুলো করা হবে।

এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক, কার্যকরী সদস্য আব্দুস সালাম, আবু সাউদ মাসুদ, এ কে এম মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সভাপতি রুমন রেজা, স্থায়ী সদস্য সামসুল ইসলাম ভুইয়া, অহিদুল হক খান, নাহিদ আজাদ, মোস্তফা করিম, মাসুমুজ্জামান, ইউসুফ আলী এটম, রফিকুল ইসলাম, মজিবুল হক পলাশ, আনোয়ার হাসান, শফিউল আলমসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »