শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

অবরোধের প্রতিবাদে সতর্ক পাহারায় জেলা আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮০ Time View

বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের বিরুদ্ধে মাঠে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিন ব্যাপী ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সতর্ক পাহারা দেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির উদ্দিন আহমেদ, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, হাজী আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, সালাউদ্দিন সিকদার, শাহজাহান সম্রাট, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জল, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার, জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ বাবুল, জেলা কৃষক লীগের সদস্য সচিব শাহ জামাল খোকন, নিলা আহমেদ, নাছিমা বেগম সহ প্রমুখ।

এসময় আবদুল হাই বলেন, বিএনপিরসহিংসতার রাজনীতি শুরু করেছে। গত ২৮ অক্টোবর আমরা দেখতে পেলাম এক নিরীহ পুলিশ সদস্যকে তারা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাসভবনে তারা হামলা চালিয়েছে। আজ তারা অবৈধ ভাবে অবরোধ কর্মসূচি দিয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তারা তিন পুলিশের উপর হামলা চালিয়ে ও একজনকে কুপিয়ে আহত করেছে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীরা শক্ত অবস্থানে আছি, আমাদের সাথে জেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে অবস্থানে আছে। বিএনপিকে কোন ভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং আমরা তাদের আহবান করব তারা যাতে নির্বাচনে আসে। যদি তারা নির্বাচনে না আসে তাহলে ধরে নিতে হবে তাদের যে সন্ত্রাসী রুপ ছিলো, তারা যে প্রকৃতপক্ষে আমাদের বঙ্গবন্ধুর খুনি এবং তারা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধের বিপক্ষের শক্তি ও তারা যে জামায়াতের সাথে জোট বেঁধেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করি এই অশুভ শক্তিকে আমরা শীঘ্রই পরাজিত করব এবং আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাল্লাহ আবারও আমরা জয় লাভ করে ৪র্থ বারের মতো আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেশের প্রধানমন্ত্রী করব এবং আগামীতে ইনশাল্লাহ আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু বলেন, আজকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে প্রমানিত হয়ে গেলো যে বিএনপি একটা সন্ত্রাসী দল এবং তারা গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। বিশ্বাস করে না বিধায় তারা ২৮ তারিখের শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে। তারা যদি বাড়াবাড়ি করে তাহলে আমরা জনগনের জান মাল রক্ষার জন্য আমরা প্রতিরোধ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »