রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ফতুল্লায় রিয়াদের নির্দেশনায় যুবদলের বিক্ষেভ মিছিল

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ Time View

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা যুবদলের নেতা-কর্মীরা।

বুধবার (২১ নভেম্বর) ভোর সকাল ছয়টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ মিছিল হয়।

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপুর নেতৃত্বে মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে ও তফসিল বাতিল চেয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »