বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

ফতুল্লায় ডিআইজির ভাই পরিচয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিআইজির ভাই পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব ওরফে দিদারুল ইসলাম ওরফে আয়ান ওরফে আইমান নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

বৃহস্পতিবার সকালে ফতুল্লার ভুইগড় এলাকার রূপায়ন টাউন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব ওরফে দিদারুল ইসলাম ওরফে আয়ান ওরফে আইমান (৩০) চট্রগ্রাম জেলার ফটিকছড়ি এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই আবু হানিফ জানান, ডিআইজি এসবি হোডকোর্টার্স মো. জাহিদুল – ইসলাম সাব্বিরের ছোট ভাই পরিচয় দিয়ে শিহাব উদ্দিন সিদ্দিকী রূপায়ন টাউনে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। এরপর ভাড়া না দিয়ে ডিআইজির ভাই পরিচয় দিয়ে রূপায়ন টাউনের কর্মকর্তা শাহিন সারোয়ার শাকিলকে ভয়ভীতি দেখায়। তারপর বিষয়টি তদন্ত করে আইনগত সহযোগীতার জন্য জেলা ডিবি পুলিশে লিখিত আবেদন করেন রূপায়ন টাউন কর্মকর্তা।

তিনি আরো জানান, শিহাব উদ্দিন সিদ্দিকীকে গ্রেফতারের পর খোজ নিয়ে জানাযায় সে একেক নামে একেক জায়গায় গিয়ে মন্ত্রী ডিআইজি সহ সরকার ও প্রশাসনের উচ্চপদস্থদের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারনা করেন। এরআগে রাজধানীর কোতয়ালী থানা এলাকায় শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহার করে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেন। এছাড়াও রাজধানীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »